আবশালোমের বিশ্বাসঘাতকতা
1. এরপর অবশালোম নিজের জন্য একটা রথ এবং অনেকগুলো ঘোড়া নিল
2. অবশালোম প্রতিদিন সকালে খুব ভোরে উঠে ফটকের কাছেএসে দাঁড়াত
3. তখন অবশালোম তাকে বলত, “দেখ, তুমি ঠিক বলেছ কিন্তু রাজা তো তোমার কথা শুনবেন না
4. অবশালোম বলত, “আহা, আমার ইচ্ছা হয় কেউ বেশ আমাকে এই দেশের বিচারক করে দিত
5. যদি কোন ব্যক্তি অবশালোমের কাছে এসে মাথা নীচু করে, তাহলে সে তার সঙ্গে তার সবচেয়ে ভাল বন্ধুর মতই ব্যবহার করত
6. সমস্ত ইস্রায়েলীয়রা, যারা রাজা দায়ূদের কাছে ন্যাযের জন্য আসত তাদের প্রত্যেকের সঙ্গেই অবশালোম এক রকম আচরণ করত
7. চার বছরপর অবশালোম রাজা দায়ূদকে বলল, “হিব্রোণে থাকার সময় প্রভুর কাছে যে বিশেষ প্রতিজ্ঞা করেছিলাম তা পূরণ করার জন্যে আমাকে যেতে দিন
8. অরামের গশূরে থাকার সমযেও আমি সেই একই প্রতিশ্রুতি করেছিলাম
9. রাজা দায়ূদ বলেন, “শান্তিতে যাও
10. কিন্তু অবশালোম ইস্রায়েলের প্রত্যেকটা পরিবারগোষ্ঠীর কাছে গুপ্তচর পাঠাল
11. অবশালোম তার সঙ্গে যাবার জন্য200 জন লোককে ডাকল
12. অহীথোফল দায়ূদের অন্যতম একজন পরামর্শদাতা ছিল
ডেভিড জেরুজালেম থেকে পালিয়েছে
13. দায়ূদকে সংবাদ দিতে একজন লোক এলো
14. তারপর দায়ূদ জেরুশালেমে বসবাসকারী তাঁর সব আধিকারিকদের বললেন, “আমরা পালিয়ে যাব
15. রাজার আধিকারিকরা তাঁকে বলল, “আপনি আমাদের যা বলবেন, আমরা তাই করব
16. রাজা দায়ূদ লোকজন সহ পালিয়ে গেলেন
17. রাজা চলে যেতে সব লোকরাও তাঁকে অনুসরণ করল
18. তাঁর সমস্ত আধিকারিক তাঁর সামনে দিয়ে হেঁটে সবলে গেল
19. রাজা গাতের ইত্তযকে বললেন, “কেন তুমিও আমাদের সঙ্গে যাচ্ছ? ফিরে যাও
20. কেবলমাত্র গতকাল তুমি আমাদের সঙ্গে য়োগ দিয়েছ
21. কিন্তু ইত্তয রাজাকে উত্তর দিল, “আমি প্রভুর নামে শপথ নিয়ে বলছি, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমি আপনার সঙ্গেই থাকব!”
22. দায়ূদ ইত্তযকে বললেন, “এসো, আমরা কিদ্রোণ স্রোত পার হয়ে যাই
23. সব লোকরা উচ্চৈস্বরে কাঁদছিল
24. সাদোক এবং তার সঙ্গে অন্যান্য লেবীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিল
25. রাজা দায়ূদ সাদোককে বললেন, “ঈশ্বরের পবিত্র সিন্দুক জেরুশালেমে নিয়ে যাও
26. আর যদি প্রভু আমার প্রতি প্রসন্ন না হন, তিনি আমার প্রতি তাঁর যা ইচ্ছা তাই করতে পারেন
27. রাজা যাজক সাদোককে বললেন, “তুমিও একজন ভাববাদী
28. মরুভূমিতে যাবার জন্য যে জায়গায় সবাই নদী পার হয়, সেখানে আমি তোমার কাছ থেকে কোন খবর না পাওয়া পর্য়ন্ত অপেক্ষা করব
29. সেই মত, সাদোক এবং অবীযাথর ঈশ্বরের পবিত্র সিন্দুক জেরুশালেমে নিয়ে গিয়ে রেখে দিল
30. দায়ূদ জৈতূন পর্বতে উঠলেন
31. একজন লোক দায়ূদকে বলল, “যারা অবশালোমের সঙ্গে ফন্দি আঁটছে অহীথোফল তাদের মধ্যে একজন
32. দায়ূদ পর্বতের শিখরে এলেন
33. দায়ূদ হূশযকে বললেন, “যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে আমাকে দেখাশোনা করবার জন্য তুমি হবে আর একজন ব্যক্তি
34. কিন্তু যদি তুমি জেরুশালেমে ফিরে যাও তবে তুমি অহীথোফলের চক্রান্তকে ব্যর্থ করতে পারবে
35. সাদোক এবং অবিয়াথর যাজকগণ তোমার সঙ্গে থাকবেন
36. সাদোকের পুত্র অহীমাস এবং অবিয়াথরের পুত্র য়োনাথন তাদের সঙ্গে থাকবে
37. তারপর দায়ূদের বন্ধু হূশয সেই শহরে চলে গেল